শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

অতিদ্রুত নির্বাচন দেয়া ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই- দিপু ভুঁইয়া 

 

অনলাইন ডেস্ক।।

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিএনপির নেতাকর্মীরা ভালো আছে, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জে আমরা আছি। কিন্তু দেশের সাধারণ মানুষ ভালো নেই, কারণ খাদ্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর হিসাব অনুযায়ী, গত পাঁচ মাসে খাদ্যদ্রব্যের দাম ৩১০ শতাংশ বেড়েছে। তাহলে চিন্তা করুন, গত ১৭ বছরে কত শতাংশ বেড়েছে!
তিনি বলেন, দেশের বাইরে পালিয়ে গেলেও শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে সক্রিয় রয়েছে। এসব সিন্ডিকেটের মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে। সরকারকে বলছি, অতি দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শহরের মিশনপাড়া এলাকাস্থ নবাব সলিমুল্লাহ সড়কে ডাকা বিএনপির অস্থায়ী মঞ্চে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের বাইরে থেকে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে দিচ্ছে। বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব হলো, এই অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।
তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতি দ্রুত নির্বাচন দিন, কারণ এর কোনো বিকল্প নেই। মানুষ গণতন্ত্রের জন্য এত বছর ধরে অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এ অরাজকতা বন্ধ করতে পারবে।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা হত্যা দিবস। এই দিনে দেশকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশের জনগণ তা প্রতিহত করেছে। আমরা আশা করি, সরকার এটিকে আন্তর্জাতিক বিচারের আওতায় আনবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...