শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

না’গঞ্জে অপারেশন ডেভিল হান্টসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার-৪০

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানসহ ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যোথবাহিনীর বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা মামলা এবং ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামিরা রয়েছেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার-তারেক আল মেহেদী।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ২০ জনকে আটক করা হয়েছে।

যৌথবাহিনীর ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), যুবলীগের সক্রিয় সদস্য নূর হোসেন কুট্টি (২৫), বন্দরের মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জ যুবলীগের কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজারে পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ (৪৪), সোনারগাঁ জেলা ওলামা লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান (২৫), সোনারগাঁও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁও থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২)।
আরও অন্যান্য মামলায় গ্রেপ্তারকৃতরা হলো- খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪), মো. জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), লিটন (৩২), কামাল উদ্দিন (৫০), মাহাবুব হাসান (৩৮), রাসেল (২৪) প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...