শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী কাদির সিপাহি গ্রেপ্তার

 

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাদির সিপাই গ্রুপের প্রধান ২৮ মামলার অভিযুক্ত আসামী কাদিরকে আটক করেছে র‌্যাব-১১।মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুরের দুধ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটককৃততের নাম কাদির ওরফে কাদির সিপাই (৪৬)। সে ফতুল্লা সিপাইপাড়ার উত্তর গোপালনগর এলাকার দুলাল সিপাই’র ছেলে। এছাড়াও অভিযুক্ত কাদির সিপাই ফতুল্লার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধানের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত বলে জানায় র‌্যাব-১১।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’জানায়, আওয়ামীলীগ নেতা সামেদ আলীর ছত্রছায়ায় কাদির সিপাই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র টেটা, বল্লম, রামদা নিয়ে চাঁদাবাজি দখলবাজি ও প্রতিপক্ষের উপর হামলা সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে কাদের সিপাই গ্রুপ এলাকার বাসিন্দা কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর কাদের সিপাই এলাকা থাকে পালিয়ে হতে গা ঢাকা দেয়।

তথ্যসূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাদিখাঁন, থানায় তার নামে খুন, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যা চেষ্টা ও মারামারিসহ ২৮ টি মামলা, ২ টি সাধারণ ডায়েরিসহ একাধিক  গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্র জানিয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...