শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

না’গঞ্জে আ’লীগের লিফলেট বিতরণের অভিযোগে ওয়ার্ড সভাপতিসহ গ্রেপ্তার-৪

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাকান্দা ও রুপালি আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন- ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজু, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক প্রধান, ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান মিয়া ও তার সহযোগী সাইদুল মোল্লা।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন আটকৃত ব্যক্তিরা।

তাদের এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবিসহ আওয়ামীলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়।

এরপর থেকেই বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের চারজনকে সনাক্ত করে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের চারজনকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...