প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৪:৫০ এ.এম
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরনে লাল রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট রয়েছে। স্থানীয়রা জানায়, শেষ বিকেলে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে তারা মরদেহটি নদীর কিনারে এনে পুলিশকে খবর দেন। এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.