প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১:০৮ পি.এম
কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে ছুড়িকাঘাতে যুবককে হত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মধু মিয়া (৩৮) রাজকান্দি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে।
গতকাল সোমবার রাতে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগান অফিসের সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার কামারছড়া অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলিপ কৈরী ও রিপন কৈরীর। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মধু মিয়া ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জী জানান, এ ঘটনায় দিলিপ কৈরী, রিপন কৈরী, রগুনাথ রবিদাস ও সন্তোষ রবিদাস'কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.