শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজ নির্বাহী প্রকৌশলী টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজ নির্বাহী প্রকৌশলী টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আওয়ামীলীগ কর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

মাদারীপুরের ডাসার উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার (৬২) নামে এক আওয়ামীলীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। সে আওয়ামীলীগের একজন তৃণমূল কর্মী ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে তাকে নিয়মিত দেখা যেত বলে জানিয়েছে স্থানীয়রা।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজিজ হাওলাদার ডাসার উপজেলা সদরের কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলে পরিচালনা করেন। কিন্তু রাত ১০টার পরে দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থা মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, ‘আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে মারছে, আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। আমার ভাই আওয়ামীলীগের সমর্থক ছিল। তবে তাকে কী কারণে, কারা খুন করেছে আমরা তা এখনো বুঝতে পারছি না।
ডাসার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফউজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের এমন ত্যাগী কর্মীকে গামছা পেঁচিয়ে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের দাবি করছি।’
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এই বিষয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...