শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন: ফখরুল

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সংসদ নির্বাচনের আগে অবশ্যই দেশে ফিরবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটি তাঁর মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন।’
বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের যুক্তরাষ্ট্র সফরকে রাজনৈতিক হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটি ছিল একটি আমন্ত্রণমূলক সফর, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জায়মা রহমান রাজনীতিতে আসবেন কি না, সেটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
আগামী নির্বাচনে ভারতের কোনো প্রভাব থাকবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতকে প্রভাব বিস্তার করতে দেবে বলে মনে হয় না। ফলে ভারতের প্রভাব থাকার কোনো কারণ দেখি না।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...