শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

না’গঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে পাঁচজনকে পুলিশে দিলো ছাত্র-জনতা

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নিষিদ্ধ সহযোগী সংগঠন ‘ছাত্রলীগ সন্দেহে’ পাঁচ যুবককে পুলিশে দিয়েছে ছাত্র জনতা।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।তবে তাদের মধ্যে একজন আড়াইহাজারের আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্য(এমপি) নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই মো: বাকের ভুঁইয়াও রয়েছেন। তিনি আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদধারী।

প্রাথমিকভাবে তদন্তে বাকী চারজনের সঙ্গে আওয়ামীলীগ বা দলটির সহযোগী কোনো সংগঠন কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন আহমদ।আটককৃতরা সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা গেছে, শহরের শহীদ মিনারে অবস্থান করা কয়েকজন তরুণ ও যুবক মিলে পাঁচ যুবককে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটকে জেরা করতে থাকে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আটক ব্যক্তিদের ছাত্র জনতা পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে পুলিশ পাঁচ যুবককে নিজ হেফাজতে থানায় নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন আহমদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার সন্দেহে পাঁচজনকে শহীদ মিনারে ছাত্র-জনতা আটক করেছে এমন খবর পেয়ে সেখানে যাই। পরবর্তীতে তাদের পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে জানতে পেরেছি তাদের মধ্যে চারজন আওয়ামী লীগ বা দলটির কোনো সহযোগী সংগঠনের সাথে জড়িত নন। তারা সবাই ইনডিভিজ্যুয়াল হিসেবে শহীদ মিনারে সময় কাটাতে চা পান করতে গিয়েছিলেন।সেখানে অপরিচিত মূখ দেখে সন্দেহবশবর্তী ছাত্র জনতা তাদের আটক করে। তবে এদের মধ্যে আড়াইহাজারের আওয়ামী লীগের সাবেক এমপির খালাত ভাই রয়েছে।তবে সে পদধারী যুবলীগ নেতা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...