শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকার মহাখালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  সাবেক নেতা কাজী রাইসুল ইসলাম সেলিমকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা যাওয়ার পথে ভাঙ্গা এলাকায় গ্রীন লাইন পরিবহনের গতিরোধ করে তাকে অপহরণ করা হয়। অপহরণের ২০ ঘন্টা অতিবাহিত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যায়।
মৌ করন ইউপি চেয়ারম্যান সেলিমের চাচাত ভাই কাজী দ্বিলীপ জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে লেবুখালী থেকে ঢাকার উদ্দেশ্যে গ্রীন লাইন পরিবহনে রওয়ানা হন ইউপি চেয়ারম্যান সেলিম। পরিবহনটি ভাঙ্গা অতিক্রম করার পর পিছনে থাকা একটি মাইক্রোবাস গ্রীণ লাইন পরিবহনের গতিরোধ করে ডিবি পুলিশ  পরিচয় দিয়ে একদল লোক পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাশেদুল ইসলাম সেলিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
বুধবার (১ জানুয়ারি) সকালে চেয়ারম্যানের স্ত্রী এর কাছে অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে অপহরণকারীরা ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করলে পরিবারের লোকজন প্রাথমিকভাবে জানতে পারে যে ইউপি চেয়ারম্যান সেলিমকে অপহরণ করা হয়েছে। পারিবারিক একটি সূত্র জানায়  অপরণকারীদের সাথে সমঝোতার চেষ্টা চলছে। আশা করছি রাতের মধ্যেই চেয়ারম্যানকে উদ্ধার করা সম্ভব হবে। এজন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এখন পর্যন্ত নিচ্ছেন না। ধারণা করা হচ্ছে অপহরণকারীরা ইউপি চেয়ারম্যান কাজী রাশেদ হাসান সেলিমকে ঢাকার সদরঘাট এলাকার কোন অজ্ঞাত স্থানে লুকিয়ে  রেখেছে।
পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, কেরানীগঞ্জ থানা পুলিশ বিষয়টি দেখছে। চেয়ারম্যান যেহেতু আমাদের সদর উপজেলার তাই আমরা কেরানীগঞ্জ থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...