শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ

কুষ্টিয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাছরিন ওই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের মা-বাবা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। নিহতের চাচা আজিবার রহমান বলেন, নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাঁর বাবা তাঁকে ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় তাঁর বাবা রাগ দেখালে অভিমানে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে নাছরিন। তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকলেও মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল বলে তিনি জানতে পেরেছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বাবার ওপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...