প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৬:৪১ পি.এম
সুষ্ঠু নির্বাচনে পুলিশকে ঢেলে সাজাতে হবে: আলতাফ চৌধুরী

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশসহ সব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালীর তিতাস মোড় এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
বিএনপির এ নেতা অভিযোগ করেন, ১৫ থেকে ১৭ বছরে দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়নি।
তিনি বলেন, সুন্দর একটি নির্বাচন আয়োজনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন পাবো। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত।
সাংগঠনিক সফরে তিনি নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.