শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

মুন্সীগঞ্জে নৌপথে ডাকাতির ছয় দিনেও উদ্ধার হয়নি ৩ কোটি টাকার ফার্নেস অয়েল

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
 মুন্সীগঞ্জে একটি তেলবাহী জাহাজ থেকে তিন কোটি টাকার ফার্নেস অয়েল লুটের ছয় দিনেও ডাকাতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।উদ্ধার হয়নি তেলও।তবে নৌ পুলিশ জানিয়েছে,লুণ্ঠিত ফার্নেস অয়েল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে তারা।মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করে ডাকাত দল।গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চর মুক্তারপুরের কাছে নদীতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সেদিনই মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়।জানা গেছে, ওটি বিন জামান-১ জাহাজটি ৩৬০ দশমিক ০৩৬ টন ফার্নেস অয়েল নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের সামিট ঘাট থেকে গাজীপুরের কড্ডা পাওয়ার প্লান্টের উদ্দেশে রওনা হয়ে শুক্রবার ডাকাতের কবলে পড়ে।ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে ডাকাতদল পেছন দিক থেকে লাফিয়ে অয়েল ট্যাংকারে উঠে চালকসহ সবাইকে জিম্মি করে ফেলে।ডাকাতদল জাহাজের মাস্টার সহিদুল শিকদার (২৯),ইঞ্জিন ড্রাইভার জাকির হোসেন(৫০),সুকানি মোহাম্মদ কামাল (২৫), লস্কর মোহাম্মদ দিদার (৩৫), লস্কর মোহাম্মদ জসিম (৪৫) ও বাবুর্চি নিয়ামত উল্লাহকে (৫০) জাহাজের ক্যাবিনে নিয়ে কালো কাপড়ে মুখ ঢেকে প্লাস্টিকের টাই দিয়ে হাত বেঁধে ফেলে।এরপর জাহাজটি এক স্থানে থামিয়ে ফার্নেস অয়েল লুট করে ডাকাতরা।রাত ৮টার দিকে মেঘনা সেতুর কাছে পুলিশ ওয়েল ট্যাংকারটির সন্ধান পায়।পুলিশ কাছাকাছি যেতেই ডাকাত দল দ্রুত তাদের ট্রলারযোগে পালিয়ে যায়।পরে পুলিশ জাহাজে ঢুকে ছয়জনকে উদ্ধার করে।পুলিশ জানায়,জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিংফিশার শিপিং লাইন্স।দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কর্মচারীদের জিম্মি করে ডাকাতি করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭-৮ জন ডাকাতকে আসামী করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, মামলাটি সদর থানায় রেকর্ড করা হয়েছে।যেহেতু এটি নৌপথের ঘটনা, তাই নৌ পুলিশ মামলার তদন্ত করছে।মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ লুৎফর রহমান জানান,লুণ্ঠিত ফার্নেস অয়েল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।তবে এখনও ডাকাতদের শনাক্ত করা সম্ভব হয়নি।জড়িতদের গ্রেপ্তার করতে পারলেই লুণ্ঠিত তেল উদ্ধার করা সম্ভব হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...