প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:৩৩ পি.এম
ভালুকায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

লিমা আক্তার,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় কাচিনা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কাচিনা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ফারুক হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সাধারণ কৃষকদের প্রশ্নের উত্তর দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন নাজিম, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ।
এসময় উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বুলবুল ও ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো: জোবায়ের আহমেদ হান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আ: রাজ্জাক, আশরাফ উদ্দিন, সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাজহারুল ইসলাম বুলবুল, একাব্বর হোসেন মন্ডল, মিন্টু মিয়া, মিঠুন রানা, সোহেল মন্ডল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মোল্লা, সাধারন সম্পাদক শাহীন মন্ডল, সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ রেজা প্রমুখ।
উক্ত কৃষক সমাবেশে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ করে কৃষকদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.