স্টাফ রিপোর্টার।।
বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর সময় শেষ হলেও আবারও ৯ দিন সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে বিলম্ব ফিসহ (জরিমানা) আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণ করতে পারবেন।
এর আগে গতকাল এ সংক্রান্ত চিঠি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড সূত্র।
প্রসঙ্গত, সদ্য ওএসডি হওয়া পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫।
জানা গেছে, গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেসময় প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। যার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এরপর এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো ধরনের নির্দেশনা ছিল না বোর্ডের।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.