ফতুল্লা(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরস্থ একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার ফতুল্লার লালপুর এলাকায় আল মদিনা ট্রেডার্স নামে একটি পলিথিন তৈরির দানা, কাটুন- সুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কারখানার মালিক সুমন জানান, কারখানার পাশে একটি চায়না প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। এর কিছুক্ষণ পর আগুনের স্ফুলিং পরে কারখানার এক পাশে আগুন লেগে যায়।
ভেতরে পলিথিন তৈরির দানা, কাটুন ও সুতা থাকায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পরে ভয়াবহ আগুন লেগে যায়।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া, ফতুল্লা ও পাগলা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।
স্থানীয়রা জানায়, কারখানার পাশে একটি চায়না প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। মূলত সেটি থেকে কারখানায় আগুনের সূত্রপাত্র হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.