শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ

দেশের সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ,অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকরা সজাগ রয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখাতে এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...