প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৩:৪৪ এ.এম
দশমিনায় জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী ইয়াবাসহ গ্রেপ্তার

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় সাইদুর রহমান নামে জনস্বাস্থ্যের এক সহকারী প্রকৌশলী ৩২২ পিস ইয়াবাসহো গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে সাইদুর রহমান,মারুফ বিল্লাহ সুমন ও বাচ্চু গাজী সহো তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
দশমিনা থানা পুলিশ জানায়,ইয়াবা বেচাকেনার সময় জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ তিন জনকে ৩২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের একটি ঘরে ইয়াবা বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতার সাইদুর রহমান ভোলার তজুমদ্দিন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে সহকারী প্রকৌশলীর দায়িত্বে আছেন। তার বাড়ি বাউফল কালাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে,তার বাবার নাম খলিলুর রহমান,মারুফ বিল্লাহ সুমন,কালাইয়া ইউনিয়নের আবদুল খালেক মিয়ার ছেলে ও দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুরা গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল আলীম বলেন, এ ঘটনায় একটি মাদক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.