প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৪:৫৮ পি.এম
জমি সংক্রান্ত বিরোধ, ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত জুমারত আলী মন্ডল (৪৭) নামে এক কৃষক মারা গেছেন। প্রায় একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন তিনি।
বুধবার (১ জানুয়ারি) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত জুমারত আলী মন্ডল পেশায় একজন কৃষক এবং ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে। গত ৩ ডিসেম্বর এই গ্রামেই তিনি হামলার শিকার হন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জুমারত আলী মন্ডল নিজ জমিতে চাষাবাদ করছিলেন। ওই সময় পৈত্রিক জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে জুমারত আলীর ওপর হামলা চালান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একমাস চিকিৎসাধীন থাকাবস্থায় জুমারত আলীর মৃত্যু হয়। ওসি নাসির উদ্দিন আরও জানান, এ ঘটনায় জুমারত আলী মণ্ডলের ছেলে মেহেদী হাসান হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা করেন। ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়। মামলার এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন কারাগারে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.