প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১২:০১ পি.এম
কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হত্যার করে মালামাল লুট

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জের মিয়াবাড়িতে সাবেক এক সেনা সদস্যের ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত,পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।
সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। তবে হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কী কী মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের ওপর তার হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকেন। পরে তাকে খাটের ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেওয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমিরা, ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় দেখা যায়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.