শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

আপনাদের সম্মান থাকতে অচীরেই নির্বাচনের রুপরেখা ঘোষনা করেন: আজাদ

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন না করতেন তাহলে আজকে আপনারা এই অবস্থানে বসতে পারতেন না। আপনারা নিজেরা সেই কৃতজ্ঞতাবোধটা ধরে রাখার চেষ্টা করবেন। তাই অচিরেই আপনারা নির্বাচনের রুপরেখা ঘোষনা করেন নির্বাচনের নির্দিষ্ট তারিখ বলেন কবে নির্বাচন হবে? এদেশের জনগন গণতান্ত্রিক নির্বাচন চায়। এদেশের মুক্তিগামী জনগণ নির্বাচনের তারিখ জানতে চায়। আপনাদের সম্মান থাকতে থাকতে নির্বাচনের ব্যবস্থা করুন।

শনিবার(২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের  মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে আজাদ বলেন, ১৭ বছর ধরে যে  গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়েছে।সে আন্দোলনের রুপকার ছিলেন তারেক রহমান। আর সে আন্দোলনের ফলাফল আপনারা ভোগ করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনকে নিয়ে অনেকে অনেক কথা বলে দেড় বা দুই মাসের আন্দোলন। আপনারা যে নতুন স্বাধীনতা পেয়েছেন তা তারেক রহমানের নির্দেশে ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিফলন। বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনের একটা পার্ট।  যার ফলে আমরা আমাদের রেজাল্ট পেয়েছি।
তিনি আরও বলেন,১৭ বছরের আন্দোলন ভুলে গেলে চলবে না। বিএনপির আত্মত্যাগ ভুলে গেলে চলবে না।  সত্য সব সময় সত্য।  একটা কথা আছে সত্যের মৃত্যু নাই। তাই মিথ্যাচার ভূলে সত্যকে স্বীকার করেন। অন্যথায় অস্বীকার খুনি হাসিনা অবস্থা আবার ধারন করবে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব’র সার্বিক তত্ত্বাবধানে ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) আসিফ ইমাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু,রফিকুল ইসলাম(বিডিআর),আতাউর প্রধান, শাহজাহান মিয়া,সেলিম হোসেন দিপু, মোতালিব হোসেন,নিজামউদ্দিন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রহিম,আবু সালেহ মুসা, মিঠু আহমেদ,আলিনুর হোসেন,আল-আমিন,হারুন অর রশিদ প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...