শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার

সুষ্ঠু নির্বাচনে পুলিশকে ঢেলে সাজাতে হবে: আলতাফ চৌধুরী

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশসহ সব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালীর তিতাস মোড় এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
বিএনপির এ নেতা অভিযোগ করেন, ১৫ থেকে ১৭ বছরে দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়নি।
তিনি বলেন, সুন্দর একটি নির্বাচন আয়োজনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন পাবো। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত।
সাংগঠনিক সফরে তিনি নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় আরও  উপস্থিত ছিলেন পটুয়াখালী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...