শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

মিরপুরে পাওনা টাকা চাইতে গিয়েই ছুরিকাঘাতে খুন হলেন কিশোর আলামিন

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
রোববার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম আল-আমিন সর্দার (১৮)। সে একই এলাকার রবিউল সর্দারের ছেলে। আহত লিটন সর্দার একই এলাকার মৃত রুনু সর্দারের ছেলে। লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করতো। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগের মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিলেন। রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতে আসাদুল তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজন সঙ্গে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালান।
এসময় আল আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অপারেশন থিয়েটারে আল আমিনের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...