শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

দোকানে ঝুলছিল ব্যবসায়ীর লাশ,পরিবারের দাবি পরকীয়ার জেরে আত্মহত্যা

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকানের ভেতর থেকে এক চা-বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, পরকীয়ার জেরে শামীম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া ক্লিকমোড়ে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন (৩৫) একই গ্রামের মৃত আলাউদ্দিন হোসেনের ছেলেপুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাত থেকে পরিবারের লোকজন শামীমকে খুঁজে পাচ্ছিলেন না। আজ সকালে ছেলে চায়ের দোকানে যায়। দোকান খুলে ভেতরে বাঁশের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের স্ত্রী নিলুফা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁর স্বামী সব সময় বিষাদগ্রস্ত থাকতেন। স্ত্রীর দাবি ওই নারীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তাঁর স্বামী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, একজন চা-বিক্রেতার লাশ তাঁর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...