শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

কলাপাড়ার বিদ্যুৎ প্লান্টে চুরি: বিএনপি নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে আরএনপিএল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সোমবার ( ১৩ জানুয়ারি ) রাতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি করেন। মামলায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা ও সোহেল মোল্লাসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৬ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার,লোহার সামগ্রী,স্টিলের পাতসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে।
চুরি করা মালামাল পরের দিন সকালে গিলাতলা বাজারের কাছে পাচারের জন্য একটি ট্রাকে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে লোহা ও তামার স্ক্র্যাপ নিয়মিত চুরি হয়। কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এই চক্র দিনের বেলাতেও স্ক্র্যাপ পাচার করছে।
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশের সহায়তায় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন চোরাই মালামালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মে. আশ্রাব উদ্দিন বলেন, চক্রটি এর আগেও একাধিকবার চোরাই মালামাল পাচার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি আরেক ট্রাক মালামাল আটক করেছিল।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ূন সিকদার বলেন, এরকম কোনো মামলার বিষয়ে আমি অবগত নই। তবে এরকম চুরির দায়ে যদি আমাদের দলীয় কোনো নেতাকর্মীদের নামে মামলা হয়ে থাকে তাহলে অবশ্যই দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...