ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু টেকনাফে পুলিশের অভিযানে, ২৪ ঘন্টা মধ্যে ৫ অপহৃত উদ্ধার বাতিল হচ্ছে ৬ বিষয়ে অনার্স, যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর কোর্স রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার গন্ধর্বপুর পানি শোধনাগার রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে: মির্জা ফখরুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত মতিঝিলে দিনের আলোয় জনসম্মুখে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই শিশু রামিসা ধ/র্ষ/ণ-হ/ত্যা/য় ঘাতক দম্পতি সোহেল-স্বপ্নার মৃ/ত্যু/দণ্ড অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন মাসুদুজ্জামান আজ ৭ই জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস বক্তাবলী-আলীরটেক’র মানুষের স্বাস্থ্যসেবায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান সদর ইউএনও’র বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান প্রিয় দল ব্রাজিলের শাড়িতে ‘হেক্সা’র বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী হিমি ইরানে আবারও মার্কিন হামলা,  আইআরজিসির পাল্টা আক্রমণ ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ১৭ আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ’সহ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৫ পরকীয়া সন্দেহের জেরে ইয়াছিনকে শ্বাসরোধে হত্যা: পিবিআই

মুন্সীগঞ্জের শ্রম বিক্রির হাটে কাজের সন্ধানে শত শত নারী-পুরুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
বালিগাঁও বাজারটি পড়েছে মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার সীমানায়।ভোরে ওই বাজারে সড়কের দুই পাশে কয়েক শতাধিক নারী-পুরুষের জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য চোখে পড়ল।দুর থেকে দেখলে মনে হবে কিছু একটা হয়েছে সেখানে।কাছে গিয়ে জানা গেলো,সেখানে আসলে তেমন কিছুই হয়নি।মানুষের ভিড় থাকা স্থানে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকেরা।গ্রামে কাজ না থাকায় পরিবারের অভাব-অনটন মেটাতে কাজের সন্ধানে নিজের জেলা ছেড়ে এখানে এসেছেন তারা। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালেও শ্রম বিক্রির হাট বসেছে দুই উপজেলার মধ্যস্থল বালিগাঁও বাজারের ওপর দিয়ে বয়ে চলা সড়কে।খোঁজ নিয়ে জানা যায়,টংঙ্গীবাড়ীর বালিগাঁও বাজারের মতো মুন্সীগঞ্জ জেলার ৬৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট-বাজারগুলোতে প্রতিদিন ভোরে নীলফামারী, গাইবান্ধা,দিনাজপুর, রংপুর,কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শত শত নারী-পুরুষ শ্রমিকের শ্রম বিক্রির হাট বসে। চুক্তি অনুযায়ী অথবা দিন প্রতি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েই আলু রোপণ করার কাজ করে থাকেন এসব শ্রমিকেরা।স্থানীয় শ্রমিক সঙ্কটের কারনে কৃষকরাও উত্তরবঙ্গের এসব শ্রমিকদের পেয়ে আলু রোপণ কাজে তাদেরকে সম্পৃক্ত করছেন।আর এই শ্রমিকরাই কয়েক মাস পর জমি থেকে আলু উত্তোলন শেষে তা বস্তায় ভরে হিমাগারে ও কৃষকের বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন।তাই জেলার গ্রামে গ্রামে এখন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পুরুষ ও নারী শ্রমিকদের পদচারণায় মুখর।সরেজমিনে বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)বাজারে গিয়ে দেখা গেছে,ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে ৬টা। মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীর বালিগাঁও বাজারে সড়কের দু’পাশে দেখা গেল অসংখ্য নারী-পুরুষের জটলা। কৃষি জমির মালিকদের সঙ্গে দেনদরবারে ব্যস্ত শ্রমিকরা।কেউ পেশাদার,কেউবা আবার অপেশাদার শ্রমিক হিসেবে এ শ্রম বিক্রির হাটে এসেছে।তারা একেকজন একেক পেশায় শ্রমিক বা দিনমজুর।এখান থেকে কেউ একজন,কেউ আবার একের অধিক শ্রমিক দর কষাকষির মাধ্যমে ৪০০ থেকে ৬০০ টাকা পারিশ্রমিকে কিনে নিচ্ছেন।কেউ বাড়ির কাজে,কেউ খেত-খামারে,কেউবা আবার আলু রোপণ করবে।জানা গেছে,মাত্র দেড় থেকে দুই ঘণ্টা হাট বসে জেলার বিভিন্ন বাজারে।বালিগাঁও ছাড়াও টংঙ্গীবাড়ীর দিঘিরপাড় বাজার,আলদী বাজার,হাসাইল বাজার,বেতকা বাজার,মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর,মুন্সীরহাট বাজার,চিতলিয়া বাজার,চরডুমুরিয়া বাজার,শিলই,বাংলাবাজার, মদিনা বাজার,গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড,সিরাজদীখান উপজেলার নিমতলা, ইছাপুরা চৌরাস্তা, বালুচর,লৌহজংয়ের হলদিয়া বাজার,মাওয়া চৌরাস্তা ও শ্রীনগর উপজেলার চকবাজারসহ একাধিক স্থানে।এসব হাটে দৈনিক চুক্তির বাইরেও কোনো শ্রমিক সাত দিনের জন্য, কেউ আবার এক মাসের জন্য কৃষকের সঙ্গে চলে যান।আবার কেউ কেউ বিক্রি হন পুরো মৌসুমের জন্য।কৃষকরা জানান,শুধু আলু তোলা নয়,অন্যান্য ফসলের কাজে তাদের শ্রম কাজে লাগে।হিসাবে মিললেই মাঠের কাজে ছোটেন এসব শ্রমিক।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে,আলু আবাদ মৌসুম এলেই দিনাজপুর,গাইবান্ধা,নীলফামারী, ময়মনসিংহ,রংপুর,কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় লক্ষাধিক শ্রমিক আসে মুন্সীগঞ্জ জেলায়।আর আগত এসব শ্রমিকরা আলু রোপণ কাজে যুক্ত হতে প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন হাট-বাজারে জড়ো হচ্ছেন।চুক্তি হওয়ার পর তারা কৃষকের সঙ্গে জমিতে চলে যাচ্ছেন কাজের জন্য।
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থেকে আসা শ্রমিক তাইবুর হোসেন বলেন,বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে কোনো কাজকর্ম নেই।তাই মুন্সীগঞ্জে এসেছি আমরা ছয়জন।এক আলু চাষির সঙ্গে কথা হয়েছে।তিনি এক মাসের জন্য আমাদের নিবে এবং প্রতিদিন ৫০০ টাকা করে দিবে।রৌমারী থেকে আসা সুজন মিয়া বলেন,কৃষি কাজই আমাদের আয়ের একমাত্র মাধ্যম।এই সময়টাতে আমাদের ওখানে কোনো কাজ থাকে না।তাই সিরাজদিখানে এসেছি। কয়েকজনের সঙ্গে দরকষাকষি চলছে।ইমামগঞ্জ এলাকার আলু চাষি মনোয়ার হোসেন বলেন, আমাদের এ অঞ্চলে শ্রমিক সংকট,তাই নিমতলা এসেছি।আলুর জমি প্রস্তুত করার জন্য ১০ জন শ্রমিক নিয়েছি।থাকা ও খাওয়াসহ দিন হাজিরা ৫০০ টাকা।সিরাজদিখানের ইছাপুরার আলুচাষি ইসমাইল মিয়া বলেন,একজন শ্রমিক প্রতিদিন ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত মজুরি পান।ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা থেকে আলু রোপণ করার জন্য ৬ জন শ্রমিক নিয়েছি।একই উপজেলার নিমতলা এলাকার আলু চাষি তোফাজ্জল হোসেন বলেন,আমার জমিতে আলু রোপণ করতে উত্তরবঙ্গের শ্রমিক নিয়োগ করেছি। আমাদের এ অঞ্চলে শ্রমিক সংকট,তাই নিমতলা হাটে আলুর রোপণের জন্য ২০ জন শ্রমিক নিয়েছি। থাকা-খাওয়াসহ দিন হাজিরা ৫০০ টাকা।ইছাপুরার আলুচাষি কাজল বেপারী বলেন,একজন শ্রমিক প্রতিদিন ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত মজুরি পান। ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা থেকে আলু রোপণের জন্য ৬ জন শ্রমিক নিয়েছি।থাকা-খাওয়াসহ দিনপ্রতি ৫০০ টাকা করে প্রত্যেককে দিতে হবে।বরিশাল থেকে আশা অপর শ্রমিক দেলোয়ার মিয়া বলেন,বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে কোনো কাজকর্ম নেই।তাই কাজের জন্য এই এলাকায় এসেছি ৬ জন মিলে।এক আলু চাষির সঙ্গে কথা হয়েছে।তিনি এক মাসের জন্য আমাদের নিবেন দৈনিক ৫০০ টাকা করে দিবে বলেছেন।
মাদারীপুর থেকে আসা রাজন বেপারী বলেন, কৃষিকাজই আমাদের আয়ের একমাত্র মাধ্যম।এই সময়টাতে আমাদের ওখানে কোনো কাজ থাকে না। তাই সিরাজদিখানে এসেছি।কয়েকজনের সঙ্গে দরকষাকষি চলছে।মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন,এ মৌসুমে জেলায় ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ইতিমধ্যে জেলার বিস্তীর্ণ জমিতে আলু রোপণের উৎসব চলছে।তিনি আরো বলেন,এ জেলার বিভিন্ন বাজারে শ্রম বিক্রির হাটে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা শ্রমিকেরা প্রতিদিন সকালে কৃষকের সঙ্গে চুক্তি করে তারা তাদের শ্রম বিক্রি করছেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

মুন্সীগঞ্জের শ্রম বিক্রির হাটে কাজের সন্ধানে শত শত নারী-পুরুষ

আপডেট সময়- ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪