শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় আহত-৪

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয় রায়হান ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান। এদেরমধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পৃথক র‍্যালীকে কেন্দ্র করে সরকারি কলেজের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় মিজানুর রহমান, হৃদয় রায়হান ও রেদোয়ান আহত হন। প্রথমে হৃদয় ও রেদোয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুসময় পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে নিয়ে পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন হাসপাতালে পৌঁছালে হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা করে। এসময় আমির হোসেনের মাথা ফেটে যায়। পরে সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  মো.কামাল হোসেন বলেন, ‘কলেজের ছাত্রদের মধ্যে একটি মারামারির ঘটনার খবর পেয়েছি। আহত হয়ে হাসপাতালে আছে। তবে এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...