শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

বড়লেখায় চাঞ্চল্যকর পিতা হত্যা মামলায় পুত্র নোমান গ্রেপ্তার 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যা মামলার আসামি ছেলে নোমান হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
র‍্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জানান;’গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯,সিপিসি-২,মৌলভীবাজার এবং র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি যৌথ আভিযানিক দল গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ০৮:০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে (মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মামলা নং-১৫/১৫০, তারিখ-২৫/১১/২০২৪ খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোড) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়’।
গ্রেফতারকৃত আসামি নোমান হোসেন (২৭),পিতা- মৃত মামুন মিয়া,সাং- পূর্ব হাতলিয়া (কলাজুড়া), থানা- বড়লেখা,জেলা- মৌলভীবাজার।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,’গত ২৪ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০:০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...