শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকিতে বীর মুক্তিযোদ্ধা ও জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আব্দুল হাকিম খানের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে।
পরে স্থানীয় লোকজন ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদের মধ্যস্থতায় লাশটি দাফনের ব্যবস্থা করা হয়।
এর আগে শুক্রবার ( ২০ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলার জলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাকিম খান নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
পরের দিন শনিবার সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করতে নিয়ে যাওয়ার পথে পীরতলা বাজারে বাধা দেন তার প্রতিষ্ঠিত জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-কর্মচারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের একজন শিক্ষক জানান, তিনি (হাকিম খান) মূলত স্কুলটি প্রতিষ্ঠা করে নানা বাহানায় প্যাটার্নের বাইরে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন, নিয়োগ বাণিজ্য করেছেন।
বিষয়টি তার মেয়েদের জানালে তারা দুমকি থেকে চলে গিয়ে বরিশালে থাকে এজন্য  ধরাছোঁয়ার বাইরে আছেন । আমরা চাই হাকিম খানের পরিবারের সদস্যরা স্কুলটির হাল ধরে এমপিওভুক্ত করার জন্য এগিয়ে আসুক। নইলে আমাদের সব টাকা ফেরত দেওয়া হোক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, বিষয়টি খুবই দু:খজনক। লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে এবং আমি ভুক্তভোগীদের দাবি শুনতে বিকাল ৩টায় ডেকেছি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...