শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

না’গঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

 

বিশেষ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী সীমান্ত (২০) জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বাবা হাজী আলম চাঁন।

জানা গেছে, সীমান্ত রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কলেজে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় সীমান্তের বাবা হাজী আলম জানান, ছিনতাইকারীরা তার ছেলের পথরোধ করে ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা সীমান্তের মাথা, পেট ও পায়ে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তার ডাকচিৎকারে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা ছুটে এসে সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। দুই দিন পাঞ্জা লড়ে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তিনি মারা যায় সীমান্ত।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বলেন, “ভিক্টিম পরিবারের মামলা করার কথা ছিল। তারা পরে আর আসেননি। মারা যাবার বিষয়টি শুনিনি, সেক্ষেত্রে আইন অনুযায়ী হত্যা মামলা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...