শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পবিপ্রবির উপপরিচালকের

পটুয়াখালী প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক এবং দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মো. আমজাদ আলী মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু হানিফ মোটরসাইকেলে বরিশাল যাওয়ার পথে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় রাস্তার পাশে থামানো গাছ ভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করে জানান, ট্র্যাকটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...