শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

কমলগঞ্জে চালকের খাম খেয়ালিপনায় বগি রেখেই চলে গেল ট্রেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) ইঞ্জিনের পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো রেখে ইঞ্জিন প্রায় ২০০ গজ দূরে চলে যায়। দুর্ঘটনার পরপরই ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রেনের গার্ড ও চালকের তৎপরতায় দ্রুত ক্লিপ পুনঃস্থাপন করে ট্রেনটি স্বাভাবিক গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি প্রায় ৩০ মিনিট আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...