স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রকৌশলী মহামুদ মুরশেদ উল আল আমিন, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, সাপ্তাহিক আমাদর রপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ আরো অনেকে।
সভায় মাদক, বাল্যবিয়ে, যৌতুক নিরসনসহ সড়ক-মহাসড়ক উচ্ছেদ অভিযানের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষন, হত্যারোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ মাসে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মাদক, মারামারির ঘটনায় রূপগঞ্জ থানায় ১২৮টি মামলা রুজু হয়েছে। তবে বিগত দিনের তুলনায় মাদক ৭০ ভাগ কম এসেছে বলে বক্তারা দাবি করেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.