প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৬, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন
হত্যা মামলায় গ্রেপ্তার ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলা ভাইরাল শ্যামল চন্দ্র
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার আসামি শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপে 'সি ইউ নট ফর মাইন্ড' ও 'হ্যাভ অ্যা রিল্যাক্স' বাক্য ব্যবহার করে আলোচনায় এসেছিলেন শ্যামল।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করে। তিনি জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, 'জামায়াত কর্মী হত্যা মামলার এজহারনামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।'
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর তার ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর মামলা করেন।
এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকেও এতে আসামি করা হয়েছে।
◑ উপদেষ্টা- মুহাম্মদ কামরূল ইসলাম ✪ সম্পাদক ও প্রকাশক- এমডি এস ইসলাম
◑প্রধান কার্যালয়:-৯২ মতিঝিল বা/এ ঢাকা-১২১২, আঞ্চলিক কার্যালয়:- ২৩০ বি বি রোড, চাষাড়া,নারায়ণগঞ্জ-১৪০০
✆-02-47650077, 02-2244272 ✆+88-01885-000126. +8801754-605090,
◑ www.samakalinkagoj.com ✔samakalinkagoj@gmail.com,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত® রেজি ডি/এ নং-৬৭৭৭,সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.