শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

রূপগঞ্জে কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির প্রায় আড়াই শতাধিক স্কুলের ৬ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, তারাব, কাঞ্চন, ভোলাব, মুড়াপাড়া, রূপগঞ্জ, কায়েতপাড়া ও দাউদপুরে পৃথক কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় স্ব-স্ব ইউনিয়ন ও পৌরসভার শিক্ষার্থীরা অংশ নেয়।
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষার গোলাকান্দাইলস্থ মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মতিন, বিএনপির সহসভাপতি রজব আলী ফকির, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির নেতা খোরশেদ আলম, সাইফুল ইসলাম, আবাবিল প্রিন্টিং প্রেসের জয়নুল আবেদীন প্রমুখ। গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরে বিএনপি নেতা কাজী মনিরুজ্জামানও বিদ্যালয় পরিদর্শণ করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...