প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:৪০ এ.এম
বাউফলে ইভটিজিং করার প্রতিবাদে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার-১

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে বহিরাগতের হামলা ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনার মামলায় অভিযুক্ত মোহাম্মদ রিশাদকে (১৮) গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ৷
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে৷
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে,গত রবিবার কলেজের একটি ক্রীড়া অনুষ্ঠানে বহিরাগত কিশোর গ্যাং সদস্য আলভি, তাবজিল, হানিফ ও রিশাদ এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষনিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা অভিযুক্তদের কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে পরের দিন সোমবার দুপুরের দিকে কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত হামলা চালায় এবং তাদের ছুরিকাঘাতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহিরুল ইসলাম আহত হন। এঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর দায়েরকৃত মামলায় রিশাদকে গ্রেফতার করা হয়।
এদিকে গ্রেফতারের আগে বিকেলেই রিশাদকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, কলেজে শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত আলভি, হানিফ, তাবজিল ও রিশাদ ‘কমরেড’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণ করে।
এদিকে গ্রেফতার কিশোর গ্যাং সদস্য রিশাদের মায়ের দাবি তার ছেলে কোনো ধরনের অপরাধে জড়িত না এবং কলেজে হামলার সময়েও তার ছেলে উপস্থিত ছিলো না বলে জানান।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, ‘কালাইয়া কলেজের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.