শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

দৌলতপুর সীমান্তে মাদক-চোরাকারবারীদের হামলায় যুবক গুলিবিদ্ধ 

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীদের হামলায় ছোটন (৩৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া আশ্রয়ন কলোনীতে হামলা ও গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ও ধারাল অস্ত্রে আঘাতে আহত মাদক চোরাকারবারী ছোটন সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের কামুর ছেলে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, মাদক চোরাকারবারীদের অভয়াশ্রম পাকুড়িয়া আশ্রয়ন কলোনীতে মাদক চোরাকারবারী ছোটন অবস্থান করছিল। ছোটনের অবস্থানের খবর পেয়ে প্রতিপক্ষ মাদক চোরাকারবারী জনি (২৮), জাদু (৩২), রুবেল (২৭) ও ছোটন (৩২) সশস্ত্র অবস্থায় আশ্রয়ন কলোনীতে গিয়ে তার ওপর হামলায় চালায়।
এসময় তাকে লক্ষ্য করে জনি গুলি চালালে ছোটন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অপর মাদক চোরাকারবারীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
হামলাকারী মাদক চোরাকারবারীরা ভারত থেকে ফেনসিডিলের চালান পাচারকালে বিজিবি’র অভিযানে তা ধরা পড়ে। তাদের ধারনা বিজিবিকে তথ্য দিয়ে ফেনসিডিলের চালান ধরিয়ে দিয়েছে গুলিবিদ্ধ ছোটন। এরই জের ধরে ছোটনের ওপর হামলা চালানো হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। চোরকারবারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরে জনি নামে এক মাদক চোরাকারবারীর হামলায় ছোটন নামে অপর একজন মাদক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...