শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে ছাত্র সমাবেশ

 

স্টাফ রিপোর্টার।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও রূপগঞ্জ মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে এক ছাত্র সমাবেশের আয়াজন করা হয়।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আয়াজিত সমাবেশে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহায়ক সুলতান মাহমুদ। সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহারিয়ার ইসলাম ওমর সাঈদ, রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি জজ মিয়া, ছাত্রদল নেতা সাইফ, রিফাত, হৃদয়, আসাদ, লিয়ন, ওমর সাইদ, জাহিদ, মাহফুজ, হামিদুর, জিহাদ, নাদিম, পিয়াল, ইমন, তাওহীদ সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় রূপগঞ্জ থেকেই বহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় বক্তারা আরো বলেন, রূপগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক বিক্রি ও নৈরাজ্য করতে দেয়া হবে না। যারা মাদক বিক্রির সাথে জড়িত, তাদের আটকের পর গণধালাই দিয়ে পুলিশে সোপর্দ করা হব। এর আগে শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। সভায় বক্তারা আগামীতে ধানের শীষ প্রতিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানকে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে আবু মোহাম্মদ মাসুমকে চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা দেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...