প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৫:৪৫ পি.এম
গাইবান্ধায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধায় আবাসিক ও অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা।
২৯ ডিসেম্বর, রবিবার দুপুরে শহরের নেসকো ১নং ডিভিশন কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
দেবল কুমারের সভাপতিত্বে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ও বক্তব্য দেন। গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, আব্দুল হালিম, মাহবুবর রহমান, আবুল কাশেম, শাহীন সহ নানান দলের নেতৃত্ব স্থানীয়রা বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রিপেইড মিটারে প্রতিবার ১ হাজার টাকা রিচার্জে গ্রাহকের এজেন্ট কমিশন বাবদ ২০ টাকা পরিশোধ করতে হবে এবং প্রতিমাসে গ্রাহকের মিটার ভাড়া বাবদ ৪০ টাকা পরিশোধ করতে হবে। গ্রাহকরা নিজের টাকায় ইতিপূর্বে এনালগ ও ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য বিদ্যুৎ বিভাগ কোনো টাকা পরিশোধ করেনি। গ্রাহকরা প্রতি ১ হাজার টাকার বিনিময়ে কত ইউনিট বিদ্যুৎ পাবে তাও স্পষ্ট নয়। আবার বাণিজ্যিক ও আবাসিক মিটারের রেট কিভাবে নির্ণয় করা হবে তাও স্পষ্ট করে নি বিদ্যুৎ বিভাগ। প্রিপেইড মিটারের ব্যালেন্স ফুরিয়ে গেলে ২০০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য ৫০ টাকা হারে গ্রাহককে সুদ পরিশোধ করতে হবে। প্রিপেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ৬০০ টাকা জমা দিতে হবে। পুনরায় ডিমান্ড নোটের জন্যও টাকা জমা দিতে হবে।
সকল বক্তারা ই অবিলম্বে গাইবান্ধায় প্রিপেইড মিটার সংযোগ বন্ধের জন্য দাবি জানান।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.