প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:৫৪ পি.এম
কুষ্টিয়ায় সমিতির অর্থ চাওয়াকে কেন্দ্র করে হাতের কব্জি কর্তনের অভিযোগ

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় সমিতির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবুল আক্তার আনিস নামে এক ব্যাক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে নজুর বিরুদ্ধে।
শুক্রবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শহরের পৌর ১৭ নম্বর ওয়ার্ডের মিনাপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। বাবুল আক্তার আনিস শহরের ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত আসালত ফকিরের ছেলে। পরিবারও স্থানীয় সূত্রে জানা যায় , কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড মিনাপাড়া প্রাইমারি স্কুলের সামনে সমিতির টাকা চাওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম ওরফে নজু ও তার ক্যাডারসহ অজ্ঞাত চার থেকে পাঁচ জন এসে বাবুল আক্তার আনিসকে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় নজরুল ইসলাম ওরফে নজুর হাতে থাকা হাঁসুয়া দিয়ে আনিসের বাম হাতের কবজির ওপর কোপ দেয়।এতে হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়।এসময় তাকে তার পিঠের ডানপাশে বাহুর ওপর কোপ দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।পরে আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আহত বাবুল আক্তার আনিসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: হোসেন ইমাম। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন,এলাকায় তাদের একটি সমিতি ছিলো।সে সমিতিকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে প্রথমিক ভাবে জানা গেছে। কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.