প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৫:৩৯ পি.এম
কুষ্টিয়ায় পুলিশ সদস্যকে মারধর করা সেই দুই নারী আটক

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা সেই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চড়থাপ্পড় মারেন। পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন। সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায়। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.