সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কুলাউড়া, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মৌলভীবাজার, রাজনীতি, সিলেট
কুলাউড়া জেলা পরিষদের সাবেক সদস্য নানু গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ার জেলা পরিষদের সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ই ডিসেম্বর) রাতে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজসহ পুলিশের একটি দল উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নানু উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃত নানুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) দুপুরে তাকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ















































































































































