প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৫:৩০ পি.এম
কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশনে পূণরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে গত ১৯ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ২ কোটি টাকার মাছ ভারতে রপ্তানি হয়।
সীমান্তের ওপারে স্থানীয় বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভের জের ধরে গত ২৭শে নভেম্বর থেকে চাতলাপুর শুল্ক স্টেশনে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ শুল্ক স্টেশনের বিপরীতে পাশে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে।
এর আগে ১৮ দিন বন্ধ থাকার পর গত রোববার জুড়ী উপজেলার বটুলি শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়।
চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান গনমাধ্যমকে দুপুরে বলেন, গতকাল রাতে সীমান্তের ওপারের শুল্ক স্টেশনের কর্মকর্তারা রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর সংকেত দেন। এর পরিপ্রেক্ষিতে মাছ রপ্তানি করা হয়। ৮২ হাজার ৮০০ কেজি মাছ রপ্তানি হয়েছে। যার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে এই শুল্ক স্টেশনে কোনো পণ্য আমদানি হয় না।
সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই শুল্ক স্টেশনের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের যাত্রীদের যাতায়াত অব্যাহত আছে। তবে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশের যাত্রী সংখ্যা আগের চেয়ে বেশ কমে গেছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট জসিম উদ্দিন বলেন, শুধু তাঁরাই ১ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৬৪ হাজার ৩০০ মেট্রিক টন মাছ রপ্তানি করেছেন। এর আগে রপ্তানি বন্ধ হওয়ায় তাঁরা বড় রকমের ক্ষতির মুখে পড়েন। স্বাভাবিক হওয়ার কারনে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.