শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি

আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং নামে একটি বহুজাতিক কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাহিন স্পিনিং মিলের মালিক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ওই কারখানার স্বত্বাধিকারী স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে মাহমুদুর রহমান সুমনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ মিলের তুলার গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর আড়াইহাজার, রূপগঞ্জ ও মাধবদী থেকে ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট অগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে তা-ও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবো।
এ ঘটনায় আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...