ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ না’গঞ্জে ফের আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা, এবার শিকার পুলিশ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু টেকনাফে পুলিশের অভিযানে, ২৪ ঘন্টা মধ্যে ৫ অপহৃত উদ্ধার বাতিল হচ্ছে ৬ বিষয়ে অনার্স, যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর কোর্স রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার গন্ধর্বপুর পানি শোধনাগার রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে: মির্জা ফখরুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত মতিঝিলে দিনের আলোয় জনসম্মুখে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই শিশু রামিসা ধ/র্ষ/ণ-হ/ত্যা/য় ঘাতক দম্পতি সোহেল-স্বপ্নার মৃ/ত্যু/দণ্ড অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন মাসুদুজ্জামান আজ ৭ই জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস বক্তাবলী-আলীরটেক’র মানুষের স্বাস্থ্যসেবায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান সদর ইউএনও’র বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান প্রিয় দল ব্রাজিলের শাড়িতে ‘হেক্সা’র বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী হিমি ইরানে আবারও মার্কিন হামলা,  আইআরজিসির পাল্টা আক্রমণ ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ১৭ আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

মৌলভীবাজারে দেখা মিলল আয়না ঘরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রত্যন্ত এলাকা জুড়ে চা বাগান ঘেরা গ্রাম পানি শাইল। সেই গ্রামের গ্রামীণ পথ পাড়ি দিয়ে দেখা মিলবে চার দেয়ালে বন্দি একটি বাড়ি। সেখানের জানালাবিহিন চার দেয়ালে ঘেরা সাতটি আয়না ঘর নির্মাণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
অভিযোগ উঠেছে, তারই করা হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা তার মামার জমি দখল করে আব্দুর রকিব মন্টু সেখানে তৈরি করেছে তার ‘টর্চার সেল’। জানালা বিহীন প্রায় ৭ ফুট দৈর্ঘ ও ৮ ফুট প্রস্থের এমন ৭টি ঘরের সন্ধান পাওয়া গেছে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল (নিজগাঁও) এলাকায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের আগে গভীর রাতে কালো রঙের গাড়িতে করে লোকজন নিয়ে আসতেন মন্টু। আবার চলে যেতেন ভোররাতে।
উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল (নিজগাঁও) এলাকা সূত্রে জানা যায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রকিব মন্টু রাজনগরের পানিশাইল (নিজগাঁও) গ্রামে নিজের ও দখলকৃত সম্পত্তিতে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বনজ গাছের বাগান। সেখানে নিজের জমি ২ একর ৭শতাংশ থাকলেও অন্যদের জমি জবরদখল করে ভোগ করছেন মোট ২ একর ৪৭ শতাংশ। অভিযোগ রয়েছে, সহকারী অ্যাটর্নি জেনারেল থাকাকালে বসতবাড়িসহ পাশের সব জমি কেড়ে নিতে কেয়ারটেকারকে দিয়ে একের পর এক মামলা দিয়েছেন তারই মামা পাশের জমির মালিক নুরুল ইসলাম কলা মিয়া (৮৩) ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কিন্তু আদালতের নির্দেশনা না পাওয়ায় তা আর নিতে পাড়েন নি। গত ২০২১ সালের ১৭ই নভেম্বর রাতের আধাঁরে নিজগাঁও কমিউিনিটি ক্লিনিকের পাশে আব্দুর রকিব মন্টুর সম্পত্তির কেয়ারটেকার আব্দুল মালেককে হত্যা করে ফেলে যায় দুবৃত্তরা। পরে ওই রাতেই বসতঘর থেকে পুলিশ গিয়ে নুরুল ইসলাম কলা মিয়া ও তার পরিবারের সব সদস্যদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বাদী হয়ে রাজনগর থানায় ওই পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কলা মিয়ার নাতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজিজুর রহমান প্রান্তকেও গ্রেফতার করা হয় একই মামলায়। কলা মিয়ার পরিবারের সবাই কারাগারে থাকার সুযোগে তার বসতঘরসহ সব জমি দখলে নেন মন্টু। পরে কলা মিয়ার বসতঘরসহ নিজের জমির সামনের দিকে সীমানা প্রাচীর নির্মান করেন। বাড়ির নাম দেন ‘বশির-রাবেয়া কটেজ’। ওই সীমানা প্রাচীরের ভেতরে নির্মান করেছেন একচালা টিনের আধাপাকা ৭টি আলাদা আলাদা ঘর। প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের রহস্যজনক এসব ঘরের নেই কোনো জানালা। স্থানীয়রা বলেছেন, দিনের বেলায় কখনো এসব ঘর খুলতে দেখেন নি। তবে গভীর রাতে আব্দুর রকিব মন্টু লোকজন নিয়ে কালো রঙের গাড়িতে করে এখানে আসতেন আবার ভোররাতের দিকে বেরিয়ে যেতেন। তাকে স্থানীয়রা এতোটাই ভয় পেতেন যে প্রাচীরের ভিতরে যাওয়ার সাহস করতেন না।
উপজেলার পানিশাইল গ্রামের নান্নু মিয়া বলেন, আমরা ছোট থেকে দেখে আসছি কলা মিয়া এই বাড়িতে বসবাস করছেন। আমাদের এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় কলা মিয়া ও তার পরিবারের সদস্যরা জেলে থাকার সময় মন্টু মিয়া তার বাড়ি ও জমিজমা দখল করে জানালা বিহীন আরো ৭টি ছোট ঘর বানিয়েছে। রাতের বেলায় এসব ঘরে মন্টুও তার লোকজন আসতো। গ্রামবাসী মন্টুর ভয়ে এখানে আসতো না। আমার মনে হয় আওয়ামীলীগের টর্চার সেল ‘আয়নাঘর’র মতো ব্যবহার করতো। এসব ঘর ভেঙ্গে দেখা দরকার তারা এখানে কি করতো।
প্রায় আড়াই বছর পর চলতি বছরের জুন মাসে হত্যা মামলা থেকে জামিনে বের হয়ে কলা মিয়া ও তার পরিবারের সদস্যরা দেখেন বসতঘরসহ প্রায় ৪০ শতাংশ জমি দখল করে নিয়েছেন মন্টু। তাদের রেখে যাওয়া বড় বড় গাছগুলো কেটে নেওয়া হয়েছে। কলা মিয়ার জমিতে গড়ে তুলেছেন গাছের বাগান ও ঘর। মন্টু সীমানা প্রাচীরের ভিতরে তার জমিও ঢুকিয়ে নিয়েছেন।
ওই গ্রামের মানিক মিয়া বলেন, এখানে নিজের ঘরে থেকে কলা মিয়া তার মেয়েদের বিয়ে দিয়েছেন। তাদের ঘরে নাতি-নাতনি পেয়েছেন। তার জমির দলিল ও কাগজপত্র রয়েছে। তবুও তার ঘরে থাকতে বাঁধা দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিবারটিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে অ্যাডভোকেট মন্টু। কলা মিয়া যদি মার্ডার করে থাকেনও তাতে তার জমি ও বসতঘর মন্টুর হয়ে যেতে পারে না।
নুরুল ইসলাম কলা মিয়া বলেন, আমি ৭০ বছর এই বাড়িতে থাকছি। আমার বোন ও বোনের ছেলেরা আমাকে স্থায়ীভাবে থাকতে এসব জমি আমার কাছে বিক্রি করেছেন বলে লিখে দিয়েছেন। সকল কাগজপত্র আমার কাছে থাকার পরও এই জমি কেড়ে নিতে বারবার মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে মন্টু। পরে আর উপায় না পেয়ে সে নিজেই তার কেয়ারটেকারকে হত্যা করিয়ে আমার পুরো পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। প্রায় আড়াই বছর জেল খেটেছি। আমার বিবাহযোগ্য কলেজে পড়ুয়া মেয়েও মামলা থেকে বাদ যায়নি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাতিটাকেও ছাড়েনি। এখন জামিনে এসে নিজের ভিটায় প্রবেশ করতে পারছি না। এখনো পুলিশকে দিয়ে হয়রানি করা হচ্ছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন কলা মিয়া।
কলা মিয়ার নাতি আজিজুর রহমান প্রান্ত বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম। মন্টুর করা মামলায় দীর্ঘদিন জেলে থাকার কারণে অনুপস্থিতিতে বিশ্বদ্যিালয় আমার ছাত্রত্ব বাতিল করেছে। আমার ছোট খালামনি এইচএসসিতে পড়তো তাকেও জেলে নেওয়া হয়েছে। বিদেশে থাকা আমার এক মামাকেও আসামী করা হয়েছে। পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছেন এই মন্টু। ৮৩ বছরের বৃদ্ধ নানা অসহায়ের মতো অন্যত্র ভাড়া থাকছেন ৩ মাস ধরে। এখন গ্রামবাসীদের সহযোগিতায় আমরা বাড়িতে উঠেছি। কিন্তু পুলিশ ঘরে ঢুকতে নিষেধ করছে।
আওয়ামীলীগ সরকারের পতনের পর এখন গা ঢাকা দিয়েছেন আব্দুর রকিব মন্টু। এবিষয়ে জানতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
রাজনগর থানার ওসি শাহ মো. মুবাশ্বির বলেন, আমাদের পক্ষ থেকে ওই বৃদ্ধের পরিবারকে ঘরে থাকতে বাঁধা দেয়া হবে না। জমি নিয়ে দুইপক্ষের মধ্যে আদালতে দুটি মামলা চলমান রয়েছে। বৃদ্ধের ঘরে প্রবেশ করা নিয়ে একজন অভিযোগ করেছিলেন। আমরা বলে দিয়েছি এ ব্যাপারে আদালতের নির্দেশনা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। টর্চার সেল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আমি শুনেছি। এ বিষয়টি গভীরভাবে আমরা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

মৌলভীবাজারে দেখা মিলল আয়না ঘরের

আপডেট সময়- ০৫:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪