আহম্মেদ আল ইভান,
ফরিদপুর প্রতিনিধি।।
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ,
তরুণ আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা ও দেশ বিরোধী যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালীতে ছাত্র জনতা ও মুভমেন্ট ফর রাইট এই দুইটি সংগঠনের ব্যানারে এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ইং জুম্মার নামাজ শেষে মধুখালী কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করে, ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেয়া মুসল্লিরা ইসকন সংগঠন নিষিদ্ধকরণ দাবী করে নানা ধরণের স্লোগান দেন।
মধুখালী উপজেলার তৌহিদী ছাত্র জনতা ও মুভমেন্ট ফর রাইট এর ব্যানারের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন মধুখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: হারুন আর রশিদ, তৌহিদি ছাত্র জনতা, মুভমেন্ট ফর রাইট এর নেতাকর্মী ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সহ জাতীয়বাদী দল বিএনপির নেতাকর্মীগণ।