শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক অনুদান

 

লিমা আক্তার, ময়মনসিংহ।।

 

বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে জুলাই-আগস্ট ২০২৪ আন্দোলনের নিহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের অধিবেশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে এ অর্থ তোলে দেন বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষে নাজমুল হকের ছেলে নাদিমুল হক ।

ন্যাশনাল ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিরের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যাবসায়ী ও  সমাজসেবক মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের অধিবেশনে গণসংহতি আন্দোলনের জেনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটি মুভমেন্টের ববি হাজ্জাজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মিডিয়া ব্যক্তিত্ব জামিল আহমেদ, জহিরুল আলম, ইয়ুথ ফোরামের মেহেরুন্নেসা হক, সোহান হাফিজ, তানজিনা নওসিন, মনিরুজ্জামান মুনির, মেহেদি হাসান মিঠু, শফিউল কবির, জেরিন আনজুম মৌ, আয়ান আহমেদ প্রমুখ ।

নাদিমুল হক বলেন,আমার বাবা মরহুম নাজমুল হক একজন ৭১ এর রণাঙ্গনের যোদ্ধা উনার ফাউন্ডেশন থেকে ২৪ শের শহীদ পরিবারের পাশে থাকতে পারা আমাদের জন্য সম্মান এবং গর্বের।

৭১ কিংবা ২৪ দেশ দুটি একই সূত্রেগাথা কারণ দুটি আন্দোলনের সূত্রপাত বৈষম্য থেকে, রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূরীকরণ এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...