অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ পুলিশে ফের রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে একযোগে বদলি করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এ বদলি আদেশ করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের বদলি পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(বদলির প্রজ্ঞাপনের ছবি নিচে সংযুক্ত)


