প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৫:১৯ পি.এম
যাত্রবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র দৌলতপুরে উদ্ধার

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র কুষ্টিয়ায় দৌলতপুর থেকে উদ্ধার করেছে র্যাব।
সোমবার রাত সোয়া ১০টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর বাজারে স্বদেশ ট্রেডিং মার্কেট সংলগ্ন দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশ থেকে বিদেশী ১২ বোরের শটগানটি উদ্ধার করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা’র নেতৃত্বে র্যাবের আভিযানিক দল দৌলতপুরের কল্যানপুর বাজারের স্বদেশ ট্রেডিং মার্কেট সংলগ্ন দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশ থেকে বিদেশী ১২ বোরের সচল শটগানটি উদ্ধার করা হয়। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা ঢাকার ডিএমপি যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্রটি (শটগান) লুট করে। উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রমের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.