শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

ভালুকায় পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত

লিমা আক্তার,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত ভালুকাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই আলোচনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় ভালুকা পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল কাইয়ুম খান জজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সামসুদ্দিন আহমেদ  এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, আজমল হোসেন ফারুক, এম এ খালেক, সাইদুর রহমান প্রমুখ।
এতে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য শাহজাহান মোল্লা, আবুল কাশেম, ভালুকা পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক সেলিম হোসাইন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিলদার, উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহেবুল ইসলাম শাওন, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, পৌর কৃষকদলের আহবায়ক খায়রুল ইসলাম খান, সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. কামরুল, পৌর শ্রমিকদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, জেলা মহিলাদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, পৌর মৎসজীবী দলের আহবায়ক মো: কামরুজ্জামান, সদস্য সচিব সিরাজুল ইসলাম খোকন, পৌর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আ: সামাদ, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, সিনিয়র যুগ্ন আহবায়ক ইকরামুল হাসান কায়েস প্রমুখ।
পরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কামনা এবং পৌর বিএনপির যেসকল নেতাকর্মী মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় উক্ত ওয়ার্ড ও ভালুকা পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...